ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে ২য় বারের মতো আলেম ওলামাদের সাথে সভা করলেন উপজেলা নিবার্হী অফিসার

হবিগঞ্জের মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা—তুজ—জোহরা আজ বৃহস্পতিবার দুপুরে নিজ অফিসে আলেম ওলামাদের সাথে ২য় বারের মতো মতবিনিময় সভা করেন। সভায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এ সময় আজকের সভা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, আগামীকাল হেফাজতের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে যাতে কোন সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আলেম ওলামাদের সহযোগিতা চেয়েছি। তারা আমাকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের বিষয়ে আশ্বস্থ করেছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে উস্কানিমূলক কোনকিছু না লিখেন সে বিষয়েও সভায় কথা হয়েছে। ফেসবুকে মাধবপুরের জনৈক প্লাবন দাসগুপ্তের একটি উস্কানিমূলক পোস্টের প্রতিবাদে সচেতন জনগণের পক্ষে দেওয়া আবেদনের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান,  এ বিষয়টি দেখার জন্য থানায় দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑